বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

May 29, 2024

মেহেরপুর নিউজ:

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে সদর উপজেলার হান্নানগন্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কমর উদ্দিন উপস্থিত থেকে শ্যামপুর ইউনিয়নের বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।এ সময় সাংবাদিক আল আমিন হোসেন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

শিক্ষার মান বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধিকল্পে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধিসহ খেলোয়াড়সুলভ মনোভাব গড়ে তোলার উদ্দেশ্যে ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনে ২০১০ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চালু করা হয়। এরই ধারাবাহিকতায় ২০১১ সাল থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চালু করা হয়।