বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

September 22, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। জেলা প্রশাসক মো শামীম হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান। সাংবাদিক মিজানুর রহমানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। পুরস্কার বিতরণ অনুষ্ঠান অন্যদের মধ্যে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন, মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, আশাফউদ্দৌলা, এসএম জয়নুল ইসলাম, শফিকুর রহমান, জহুরুল হক, আহসানুল হাবিব, ওবায়দুল্লা,কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, প্রধান শিক্ষক নুরুল গনি, ইকবাল হোসেন শিক্ষক নেতা কমর উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।