বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের খেলোয়াড়দের জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ

By মেহেরপুর নিউজ

November 22, 2022

মেহেরপুর নিউজ:

ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে খুলনায় অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপে ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহণের প্রাক্কালে দুটি দলের খেলোয়াড় ও কর্মকর্তাগণ মেহেরপুর জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান মেহেরপুর জেলার খেলোয়াড়দের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা ফুটবল দলের কোচ আব্দুল মালেক, আয়ুব হোসেন সহ দুদলের খেলোয়াড়গন এসময় সেখানে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের মেহেরপুর জেলা দল বুধবার সকালে খুলনা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের লক্ষ্যে মেহেরপুর ত্যাগ করবে।