মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জুলাই: মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের খেলায় শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
মঙ্গলবার অনুষ্ঠিত সেমি-ফাইনাল খেলায় শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে দীঘিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টে ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-৩ গোলে রামদাসপুর বেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। আজ বুধবার বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উজুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টে ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বুড়িপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় একে অপরের মোকাবেলা করবে।