মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৭ জুলাই: মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে মেহেরপুর দীঘিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজখান দৃষ্টি নন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় পৌরসভা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করেছে। সোমবার অনুষ্ঠিত পৌরসভা পর্যায়ে ফাইনাল খেলায় মেহেরপুর দীঘিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মেহেরপুর কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে পারভেজ জয় সূচক গোলটি করে। একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজখান দৃষ্টি নন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে মেহেরপুর পৌর রেজিঃ রে-সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। মুক্তা ও ইয়াসমিন প্রত্যেকে ১টি করেগোল করে।