বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধু কাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টের হোম ম্যাচের জন্য প্রস্তুত মেহেরপুর

By মেহেরপুর নিউজ

January 19, 2020

মেহেরপুর নিউজ:

আগামী মঙ্গলবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু কাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টের হোম ম্যাচে মেহেরপুর জেলার বিপক্ষে চুয়াডাঙ্গা জেলা একাদশ মোকাবেলা করবে। এ লক্ষ্যকে সামনে রেখে মেহেরপুর স্টেডিয়াম মাঠে পরিচর্যার কাজ শুরু হয়েছে।

রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা দলের সহকারী কোচ আব্দুল মালেকের নেতৃত্বে পরিচর্যা কাজ শুরু করা হয়। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক টুর্ণামেন্টে মেহেরপুর জেলা দল শনিবারে চুয়াডাঙ্গা মাঠে ভালো খেলে শেষ পর্যন্ত চুয়াডাঙ্গার কাছে পরাজয় বরণ করে। এখন মেহেরপুর জেলা দলের প্রধান লক্ষ্য হোম ম্যাচে তাদের জয়লাভ করা।