খেলাধুলা

বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে মুজিবনগর ভবানীপুর জয়ী

By মেহেরপুর নিউজ

July 27, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ জুলাই: মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা ফজিলাতুল নেছা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ের খেলায় মুজিবনগর  উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে গাংনী উপজেলার কুঞ্জুনগর-হুদাপাড়া রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে লাখি একমাত্র গোলটি করে।