বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গাংনীর পীরতলা চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

September 22, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর জেলা পর্যায়ে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গাংনী উপজেলার পীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মেহেরপুর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জুন করেছে।

শুক্রবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে সদর উপজেলার উজলপুর প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। তীব্র প্রতিদ্বন্দিপূর্ণ খেলার প্রথমার্ধের ১১ মিনিটের মাথায় পীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিপন জয় সূচক গোলটি করেন। খেলায় বিজয়ী দলের শিপন সর্বোচ্চ গোলদাতা এবং একই বিদ্যালয়ের সুমন রানা সেরা খেলো নির্বাচিত হন।