খেলাধুলা

বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে মেহেরপুর দীঘিরপাড়া প্রাথমিক বিদ্যালয় জয়ী

By মেহেরপুর নিউজ

July 16, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জুলাই : মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে মেহেরপুর দীঘিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পৌরসভা পর্যায়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।  রোববার বিকালে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর দীঘিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে পারভেজ ও জুয়েল প্রত্যেকে ১টি গোল করে দলকে বিজয়ী করে।