মেহেরপুর নিউজ:
বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন বগুড়া সদর দফতরের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২০২১ উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের এক সপ্তাহে প্রায় ৭শ দৌড়বিদ তাদের নাম রেজিস্ট্রেশন করেছেন।
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী সহ গাংনী এবং মুজিবনগরে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন বগুড়া সদর দফতরের অধীনস্থ ৪০ ফিল্ড রেজিমেন্টের আর্টিলারির ক্যাপ্টেন ফাত্তাহ’র সার্বিক তত্ত্বাবধানে রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। ক্যাপ্টেন ফাত্তাহ জানান, গত এক সপ্তাহে প্রায় ৭শ দৌড়বিদ বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২০২১ উপলক্ষে রেজিস্ট্রেশন করেছেন।