টপ নিউজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ

By মেহেরপুর নিউজ

March 07, 2021

মেহেরপুর নিউজ:

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিশেষভাবে তৈরি মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সর্বপ্রথম পুষ্পমাল্য অর্পণ করেন,, এরপরে জেলাবাসীর পক্ষে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার এস এম মুরাদ আলি পুষ্পমাল্য অর্পণ করেন। এর পরপরই স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, মেহেরপুর সরকারি কলেজ এর পক্ষে অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, সরকারি মহিলা কলেজ এর পক্ষে প্রফেসর রফিকুল ইসলাম,মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলখানার পক্ষে ভারপ্রাপ্ত জেল সুপার ও সহকারি কমিশনার নিরুপমা রায়, মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি অফিসের পক্ষে জেলা কমান্ডার রফিকুল ইসলাম, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. রফিকুল ইসলাম,ছহিউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আজিম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল ইসলাম, টিটিসির অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।