বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

July 01, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৪ এর প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৪ উপজেলা পর্যায়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম উপস্থিত থেকে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৪ এর প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান , সরকারি কমিশনের (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীনুর রহমান, সদর থানার ওসি শেখ কনিমিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা পর্যায়ে ভাষাও সাহিত্যে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সুমাইয়া ও সুলতানা, একই বিদ্যালয়ের জাকিয়া খাতুন। মেহেরপুর সরকারি কলেজের তানজিবুর রহমান অর্পণ। দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের আহনাফ রাঈদ, বিজ্ঞান বিষয়ে একই প্রতিষ্ঠানের রাফিয়া ইসলাম মিথী, মেহেরপুর সরকারি কলেজের তানজিফ রহমান অর্পণ।

গণিত ও কম্পিউটার বিষয়ে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাহবুব রাহিম, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের মাহির সাদাত, মেহেরপুর সরকারি কলেজের আবরার শরীফ। বাংলাদেশ স্টাডিজ মুক্তিযোদ্ধা বিষয় মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুমিতা শবনম সোহা, একই বিদ্যালয়ের তাহসিন তাসমিমন হক অহনা এবং মেহেরপুর সরকারি কলেজের আকাশ আলী পুরস্কার লাভ করেন।