বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়কের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

May 11, 2023

মেহেরপুর নিউজ:

বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক(প্রস্তাবিত) নিলুফার ইয়াসমিন রুপার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মেহেরপুর জেলা সৈনিক লীগের উদ্যোগে মানববন্ধন ।

বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মানববন্ধন করা হয়। বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক(প্রস্তাবিত) নিলুফার ইয়াসমিন রুপার নেতৃত্বে মানববন্ধনে রুপা তার লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্য রুপা বলেন, তদন্তকারী কর্মকর্তা ও প্রশাসনকে সঠিক তদন্তের মাধ্যমে হোটেল আটলান্টিকের ঘৃনীত ঘটনার প্রকৃত দোষী আসামিদেরকে আইনের আওতায় এনে সঠিক চার্জশিট প্রদান করা হোক।

তিনি বলেন, আমাকে নিয়ে যে মিথ্যা মামলা করা হয়েছে এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা মিথ্যা বানোয়াট মামলা, আমার রাজনৈতিক, ব্যবসায়িক সামাজিক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যে মর্যাদা, হেও প্রতিপন্ন করছে। যে ষড়যন্ত্রকারী মহলটি কাজ করে যাচ্ছে, তা চিহ্নিত করে প্রকৃত আসামীদের নাম প্রকাশ করা হোক।