মেহেরপুর নিউজ:
ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবুন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো শামীম হোসেন উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো কামরুল আহসান, সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজাহারুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মুনির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, সদস্য শামীম আরা হীরা প্রমুখ উপস্থিত ছিলেন।