বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বারাদি ইউনিয়ন চ্যাম্পিয়ন জুগিন্দা

By মেহেরপুর নিউজ

June 07, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বাড়াদী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বাড়াদী ইউনিয়ন পর্যায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে জুগিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে সদর উপজেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলায় জুগিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে সিংহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এসময় সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, প্রধান শিক্ষক শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।