শিক্ষা ও সংস্কৃতি

বছরের প্রথম দিকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ —জেলা প্রশাসক সাহান আরা বানু

By মেহেরপুর নিউজ

January 02, 2012

মেহেরপুর নউজ ২৪ ডট কম,০২ ডিসেম্বর: মেহেরপুর জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু বলেছেন, বছরের প্রথম দিকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া বর্তমান সরকারের একটি যুগন্তকারী পদক্ষেপ। আর শিক্ষার্থীদের একটি বিশাল পাওনা। জেলা প্রশাসক বলেন, শুধু নতুন বই হাতে নিয়ে স্কুলে আসা যাওয়া করলেই হবে না। মনোযোগ সহকারে পড়া-লেখা করতে হবে। পরীক্ষায় ভাল ফল করতে হবে। মেহেরপুরের শিক্ষার মান বাড়াতে হবে। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু তার বক্তব্যে আরো বলেন, মেহেরপুরে শিক্ষার হার বাড়ানোর জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। আমরা আর পিছিয়ে থাকতে চাই না। জেলা প্রশাসক  রোববার মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও (বি এম) কলেজ প্রাঙ্গনে পাঠ্য পুস্তক উৎসবে এক শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। ভারপ্রাপ্ত  জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, এন ডি সি মোঃ আসলামউদ্দিন, সহকারী কমিশনার  অনির্বান নিয়োগী। মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও (বি এম) কলেজের অধ্যক্ষা আখতারুজ্জামান, মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মো: সিদ্দিকুর রহমান, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক নূরজাহান বেগম,  সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজি আনিসুজ্জামান। বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন,  সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফারজানা ববি। পরে সেখানে মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষাথীদের হাতে  নতুন বই তুলে দেয়া হয়। এদিকে মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে রোববার মেহেরপুর এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে জেলা পর্যায়ে বই বিতরনের উদ্ধোধন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরনের উদ্বোধন করেন। মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আলউদ্দিনের সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, সিনিয়র সহকারি কমিশনার সিদ্ধার্থ শংকর কুন্ডু, সহকারী কমিশনার  অনির্বান নিয়োগী। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলী, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরুল ইসলাম। বক্তব্য রাখেন সহকারি শিক্ষক সফিকুল ইসলাম মিন্টু। পরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়। একই দিনে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে রই বিতরন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহ জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে বই বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য হাফিজুল ইসলাম, আমিরুল ইসলাম, কাওছার আলী, আব্দুল মোমিন, পিটিএ সদস্য শহিদা খাতুন, সাহানারা খাতুন, আনজুমান আরা, রেহেনা খাতুন প্রমুখ।