মেহেরপুর নিউজ:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণসংযোগ করেছেন।
মঙ্গলবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর শহরের বড় বাজার এলাকার কাঁচা বাজারে গণসংযোগ করেন। গণসংযোগকালে ফরহাদ হোসেন আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কা প্রতীকে ভোট দেবার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি বিভিন্ন গ্রামের মানুষের সাথে কুশল বিনিময় করেন।মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রতিমন্ত্রীর সাথে ছিলেন।