বর্তমান পরিপ্রেক্ষিত

বড় ভাইয়ের হামলায় ছোট ভাই ও তার স্ত্রী আহত

By মেহেরপুর নিউজ

August 05, 2021

মেহেরপুর নিউজ:

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই আজের আলী ও তার স্ত্রী বিলকিস আরা আহত হয়েছে। আহত স্বামী-স্ত্রীকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে কোলা গ্রামের রহিম বক্স এর ছেলে ইসরাফিল ও আজের আলীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই ইসরাফিল ও তার ছেলে মামুনের নেতৃত্বে তাদের লোকজন ছোট ভাই আজেরের বাড়িতে হামলা চালায়। এ সময় বড় ভাইদের হামলায় ছোট ভাই আজের ও তার স্ত্রী বিলকিস আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।