বর্তমান পরিপ্রেক্ষিত

বনানীতে বহুতল ভবনের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, তার ও রশি বেয়ে নামার চেষ্টা

By মেহেরপুর নিউজ

April 04, 2019

নিউজ ডেস্ক,২৮ মার্চ: রাজধানী ঢাকার বনানী এলাকায় এফ আর টাওয়ারে আগুন লাগার এক ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন। । ঘটনাস্থলের আকাশজুড়ে এখনো কালো ধোঁয়া দেখা যাচ্ছে। সেখানে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে, কিন্তু আগুন শেষ খবর পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি। দশতলা থেকে আগুনের সূত্রপাত বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন ঢাকা বিভাগ ফায়ার সার্ভিসের জোন-২ এর দায়িত্বরত কর্মকর্তা। এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বনানী ১৭ নম্বর সড়কের এফ আর টাওয়ারে ১৯ তলা ভবনের ৭/৮ তলায় আগুন লাগে। ঘটনাস্থল থেকে বিবিসি বাংলার সংবাদদাতা জানিয়েছেন, বনানীর এফ আর টাওয়ারে বৃহস্পতিবার দুপুর একটার দিকে আগুন লাগে। ভবনের ভেতরে লোকজন আটকা পড়েছেন।