বর্তমান পরিপ্রেক্ষিত

বর্ণাঢ্য আয়োজনে দারিয়াপুর প্রেরণা একাডেমীর শিক্ষার্থীদের সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

May 29, 2024

মেহেরপুর নিউজ:

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর প্রেরণা একাডেমীর ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরের দিকে প্রেরণায় একাডেমি প্রাঙ্গণ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। প্রেরণা একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্রী নুসাইবা হাসান নিসুপ্তি নিহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন, দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা বাকের আলী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেরণ একাডেমীর পরিচালক কামরুল হাসান চাঁদু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাদেক আলী, কৃতি ছাত্র তাসনিন হোসেন রাদ, ইশরাত তাজ রোদেলা, সাদিয়া খাতুন, মতিউর রহমান প্রমূখ।

এর আগে সেখানে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মুজিবনগর উপজেলার দারিয়াপুর এবং মোনাখালী ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় দারিয়াপুর এবং নোনাখালী মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো তাসনীন হুসাইন রাদ,তাসিব উজ্জামান, নাহিদ হাসান, আব্দুল্লাহ আল ইয়াসির, ইশরাত তাজ রোদেলা, সাদিয়া খাতুন, সুমাইয়া খাতুন, সাহেবা আক্তার নিশিতা, সাওদিয়া পিয়াল শোভা, সানিয়া শরীফ তন্ডি, মুরাদ আল সিয়াম, মতিউর রহমান, হাবিবুর রহমান, মোহাম্মদ ইশতিয়াক, শামীম মিয়া, নাজমুন সাকিব, রিয়াজ রহমান, ইশতিয়াক আহমেদ, হিমেল হোসেন, ফেরদৌসী খাতুন, ফারজানা খাতুন, মারিয়া জান্নাতি, তাসনিয়া জামান, অনামিকা সুলতানা, শারমিন আক্তার খুশি, সুলতানা খাতুন, শামীমা আক্তার প্রেমা, মিল্কি আক্তার মিতা, জাকিয়া সুলতানা, তামান্না আক্তার ফারিয়া, সাদিয়া সুলতানা, মাহমুদা মাসনিন মাহি, রশমি খাতুন, ফাইমা আক্তার রুনি, মিফতাহুল জান্নাত, জান্নাতুল মাওয়া ও মারিয়া নুসরাত মুন।