বর্তমান পরিপ্রেক্ষিত

বর্তমান মেম্বার আক্তার হোসেনের পথসভা

By মেহেরপুর নিউজ

October 31, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে কুতুবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর বর্তমান মেম্বার আক্তার হোসেন এর সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমাদানের পর মেহেরপুর সরকারি কলেজ মাঠে এ পথ সভার আয়োজন করা হয়। পথসভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আক্তার হোসেন, যুবলীগ নেতা আরিফ হোসেন, সেন্টু মিয়া, আবু হানিফ পল্টু, জহিরুদ্দিন পল্টু, রায়হান উদ্দিন মন্টু, মশিউর রহমান কালু, রেজাউল করিম, কামরুজ্জামান খান প্রমুখ।