রাজনীতি

বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবার নয় — মাসুদ অরুন

By মেহেরপুর নিউজ

October 08, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ অক্টোবর: মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন বলেছেন, বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবার নয়। তিনি বলেন,  এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের কোন বিকল্প নেই।

রোববার বিকালে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সিংহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারের নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে এক সমাবেশে বক্তৃতাদান কালে তিনি এসব কথা বলেন। বিএনপি’র প্রবীণ নেতা ওলি আহমদেরে সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ কে খায়রুল বাশার, জেলা তাঁতীদলের সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু, বিএপি নেতা আবুল হাশেম, সেলিম হোসেন, রুনু প্রমুখ