মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ নভেম্বর: মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন বলেছেন,বর্তমান সরকারের উন্নয়নের ধারা দেখে একটি দল ঈর্ষান্বিত হয়ে হরতালের নামে দেশে অরাজকতা সৃষ্টি করছে। এদের প্রতিহত করতে আবারো এ সরকারকে ক্ষমতায় আনতে হবে। এমপি জয়নাল আবেদীন আজ সকাল সাড়ে ১১ টায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরে মুজিবনগর সরকারী ডিগ্রি কলেরজের একাডেমীক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথীর বক্তব্য ওই কথা বলেন।
মুজিবনগর সরকারী ডিগ্রি কলেরঝের অধ্যক্ষ প্রফেসর আতা ইলাহি মো: আব্দুল্লাহ’র সভাপেত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মো: আব্দুল জলিল, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী,সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন প্রভাষক ইসমাইল হোসেন। এর আগে সংসদ সদস্য একাডেমীক ভবনের নাম ফলক উন্মোচন করেন এবং মোনাজাত করেন। ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টের উদ্যোগে ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যায়ে দ্বিতল ভবনের একাডেমীক ভবনের নির্মান কাজ শেষ হতে ১৮ মাস সময় লাগবে।