অন্যান্য

বাঁশঝাড়ে উঠায় শিশুকে পিটিয়ে জখম

By মেহেরপুর নিউজ

June 20, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জুন: মেহেরপুর সদর উপজেলার বেলতলা পাড়া গ্রামে বাঁশঝাড়ে উঠার অপরাধে বাঁশঝাড়ের মালিক শিহাব (১০) নামের এক শিশুকে পিটিয়ে জখম করেছে। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে বর্ করা হলে কর্বব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে  রেফার্ড করেছে।

জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে  বেলতালা পাড়া রহিদুল ইসলামের ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র শিহাব প্রতিবেশী আবু হোসেনের ছেলে আশাবুলের বাঁশঝাড়ে উঠে খেলা করে। এ সময় আশাবুল তাকে তাড়িয়ে ধরে পিটিয়ে জখম করে।