মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জুন:
বাংলাদেশের প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম একদিনের সরকারী সফরে বাংলাদেশ সরকারের অস্থায়ী রাজধানী মেহেরপুরে আসছেন।
আপিল বিভাগের ডেপুটি রেজিষ্টার মফিজুল ইসলাম সহিকৃত সফরসূচী অনুযায়ী জানা যায়,আগামী ১৭ জুন প্রধান বিচারপতি যশোর থেকে সড়ক পথে মেহেরপুরে আসবেন। সফরসঙ্গী হিসেবে সাথে থাকবেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ রেজিষ্টার মো: আশরাফুল ইসলাম।
কয়েক ঘন্টার সফরে তিনি মেহেরপুর জেলার জেলা ও দায়রা জজ আদালত ও উহার অধীনস্থ আদালতসমূহ এবং চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও উহার অধীনস্থ আদালতসমূহ পরিদর্শন করবেন। একই দিন সনদ্ধ্যা রাতে তিনি কুষ্টিয়া জেলার উদ্দেশ্যে মেহেরপুর জেলা ত্যাগ করবেন।
উল্লেখ্য, প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ৭ দিনের সরকারী সফরে তিনি ১৬ জেলার আদালত পরিদর্শন করবেন।