জাতীয় ও আন্তর্জাতিক

বাংলাদেশে জঙ্গী নির্মূল হয়েছে আপনাদের (ইমামদের) কারণে…….আলহাজ্ব মো: গোলাম রসুল

By মেহেরপুর নিউজ

May 29, 2018

মেহেরপুর নিউজ, ২৯ মে: মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: গোলাম রসুল ইমামদের উদ্দেশ্য বলেন, বাংলাদেশে জঙ্গী নির্মূল হয়েছে আপনাদের কারণে।আপনারা খুতবায় জঙ্গীর কথা বলেছেন।জঙ্গীবাদের ভয়াবহতা তুলে ধরেছেন। তিনি বলেন আপনারা ইমামরা যেভাবে জঙ্গীদের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেছিলেন, খুতবায় বলেছিলেন সেভাবেই চলমান রাখবেন। কারণ একটি পরিবারে যদি একজন জঙ্গী তৈরী হয় তাহলে পুরো পরিবারটি নষ্ট হয়ে যায়।তিনি মেহেরপুর পৌরসভার উদ্যোগে পবিএ মাহে রমজান উপলক্ষ্যে আলোচনা ও পৌর ইমাম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মঙ্গলবার সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত পৌর ইমাম সমাবেশে  প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: গোলাম রসুল। সভাপতিত্ব করেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহাফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, মেহেরপুর জেলা ইমাম সমিতির সভাপতি আনসার উদ্দিন বেলালী, পৌর ইমাম সমিতির সভাপতি মো: রোকনুজ্জামান,মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক ইয়াদুল মোমিন, জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, পৌর কাউন্সিলর আল মামুন, আবদুল্লাহ আল বাকী,জাফর ইকবাল,নুরুল আশরাফ রাজিব,শাকিল রাব্বি ইভান ও সোহেল রানা ডলার।বক্তব্যে রাখেন, মুফতি হাফিজুর রহমান।