মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ অক্টোবর: বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের মেহেরপুর জেলা শাখার এডহক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও (বি.এম) কলেজ মিলনায়তনে এক কর্মীসভা শেষে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের মেহেরপুর জেলা শাখার এডহক কমিটি গঠন করা হয়। সভা শেষে ফাইম ফেরদৌসকে আহবায়ক এবং তারিক হোসেন, সজল চক্রবর্তী, রেজাউল করিম, আতিকুর রহমান ও রাজু আহমেদকে যুগ্ম আহবায়ক এবং মজিবুল হক মিলনকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের মেহেরপুর জেলা শাখার এডহক কমিটি গঠন করা হয়। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান দূর্জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন, সহসভাপতি জিন্নাত আলী খান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, শরিফ আহমেদ, ভিপি রাজু আহমেদ মিরন, লাভলী আক্তার, উর্মি জামান। বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রূপক, সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন, কলেজ সভাপতি তৌহিদুল ইসলাম, সম্পাদক রুবেল প্রমুখ। সভাপতিত্ব করেন মুজিবুল হক মিলন ।