মেহেরপুর নিউজ:
বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর উদ্যোগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন আনসার দলনেতা মরহুম কামাল হোসেনের স্ত্রী মোছাঃ লুৎফুননেছার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। মেহেরপুর জেলা আনসার কমান্ডেন্ট মোঃ রফিকুল ইসলাম উপস্থিত থেকে লুৎফুন্নেসার হাতে বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর পক্ষ হতে ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য দেওয়া হয়।