বর্তমান পরিপ্রেক্ষিত

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার কমিটি গঠন

By মেহেরপুর নিউজ

June 11, 2023

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। সকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আলোচনা সভার শেষে সিরাজুল ইসলামকে সভাপতি এবং আফতাব আলী খানকে সাধারণ সম্পাদক করে মোট ১৬ সদস্য বিশিষ্ট বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেহেরপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্য হলেন অক্সফোর্ড কিন্ডারগার্টেনের পরিচালক জানে আলম, গাংনী প্রি ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ জালাল আহমেদকে সহ-সভাপতি। কেএমজি প্রি-ক্যাডেট অধ্যক্ষ গুলশান আরকে যুগ্ম সম্পাদক।চাইল্ড রাইজ মেমোরিয়াল একাডেমীর পরিচালক ফায়েলউদ্দীনকে কোষাধ্যক্ষ।ক্যারিয়ার প্রি-ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ কামাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক।

মা-মিনা কিন্ডারগার্টেন অধ্যক্ষ শহিদুল ইসলামকে শিক্ষা বিষয়ক সম্পাদক। প্রত্যাশা প্রি-ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ নুরে আলম সিদ্দিক কে দপ্তর সম্পাদক। অনামিকা আইডিয়াল স্কুলের পরিচালক আনিসুর রহমানকে ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক এবং হাজী গোলাম কাউসার গ্লোরিয়ার্স প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শামসুজ্জামান শামীম, সবুজ ছায়া ইংলিশ ভার্সন এর পরিচালক আফরোজা ইসলাম, প্রেরণ আফ্রিকার একাডেমির প্রিন্সিপাল সেলিনা পারভিন সুমি, শান্তিনিকেতন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মেহের আলী, শিশু শিক্ষা আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ রাফিজা জামন এবং রোজ ডেল কিন্টারগার্টেন এর অধ্যক্ষ শফিউর রহমান সুরুজকে সদস্য করা হয়েছে।