মেহেরপুর নিউজ:
বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উদ্যোগে এবং মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেটের টেস্ট মর্যাদা লাভের ২৫ বছর পূর্তি উপলক্ষে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল।
শনিবার অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচসমূহের মধ্য দিয়ে ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি এবং এম কে এস পি ফাইনালে জায়গা করে নিয়েছে। ইয়ং টাইগার্স তাদের প্রথম ম্যাচে এম কে এস পি এ দলের দেওয়া ৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৫.৪ ওভারে এক উইকেট হারিয়ে সহজ জয় অর্জন করে।
দ্বিতীয় ম্যাচে ইয়ং টাইগার্স এম কে এস পি বি দলের দেওয়া ৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৪.৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে।
অন্যদিকে, এম কে এস পি দল তাদের ম্যাচে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ দলের দেওয়া ২৯ রানের লক্ষ্য মাত্র ২ উইকেট হারিয়ে অর্জন করে ফাইনালের টিকিট।
এ প্রতিযোগিতার মধ্য দিয়ে ভবিষ্যতের সম্ভাবনাময় ক্রিকেটারদের উঠে আসার সুযোগ তৈরি হয়েছে, যা দেশের ক্রিকেটের জন্য একটি ইতিবাচক দিক।