বর্তমান পরিপ্রেক্ষিত

বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ

By মেহেরপুর নিউজ

January 04, 2023

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

মেহেরপুর জেলার ছাত্রলীগের উদ্যোগে বুধবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ এবং জাতীয় পতাকা ও ছাত্রলীগের পতাকা উত্তোলন করা হয়। মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন পুষ্প মাল্য অর্পণ করনের। এ সময় সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন। মেহেরপুর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।