বর্তমান পরিপ্রেক্ষিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে মেহেরপুরে শিক্ষার্থীদের মত বিনিময় সভা

By মেহেরপুর নিউজ

November 03, 2024

মেহেরপুর নিউজঃ

“শিক্ষার্থীদের চোখে আগামী ছাত্র রাজনীতি ও বাংলাদেশ” এই প্রতিপাদ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের শিক্ষার্থীদের সাথে মেহেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার দুফুরের দিকে মেহেরপুর সরকারি কলেজর শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা: তহিদুর রহমান আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব আহমেদ, মোকসেদুল মমিন মিথুন, মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী,দপ্তর সম্পাদক লিজন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন, সদস্য সচিব শেখ রাব্বি, পৌর ছাত্রদলের আহ্বায়ক তৌফিক এলাহি, সদস্য সচিব জারজিস ইউসুফ রমিক সহ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।