বর্তমান পরিপ্রেক্ষিত

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের মানববন্ধন

By মেহেরপুর নিউজ

March 21, 2023

মেহেরপুর নিউজ :

জাত পাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল ২০২২ পাস করা। জাতীয় সংসদের সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যা অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা। জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট ভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বরাদ্দ বাড়ানোর সহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে মেহেরপুর শহরের মালো পাড়ায় বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন মেহেরপুর জেলা শাখার সভাপতি অনন্ত হালদারের নেতৃত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মৃন্ময় সাহা, কোষাধক্ষ্য ভাস্কর, স্বপন হালদার, সুব্রত কুমার বিশ্বাস, সঞ্জয় হালদার প্রমূখ।