মেহেরপুর নিউজ:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মেহেরপুর সদর ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মেহেরপুর সদর ও পৌর শাখার দ্বীবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সন্দীপ পাল বাপ্পির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব শ্রী অশোকচন্দ্র বিশ্বাস।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পূজা উদযাপন পরিষদের সদস্য অ্যাডভোকেট বিমল বিশ্বাস, মাধব চন্দ্র ভাস্কর অমরেশচন্দ্র প্রামাণিক, কীর্তনীয়া চন্ডিচরন হালদার, শিপন দাস, মুক্ত দাস, মহাদেব চন্দ্র দাস, পার্থ ভূঁইফর প্রমূখ।