বর্তমান পরিপ্রেক্ষিত

বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

December 25, 2021

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিস মিলনায়তনে এ সচেতনতামূলক তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক মোঃ মিজানুর রহমান,মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

সভায় বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা জানানো হয় । এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন সজাগ রয়েছে।সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে।অনুষ্ঠানটি পরিচালনা করেন উপস্থাপক সজীব দত্ত।