মো: আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ মার্চ: বাংলাদেশ-ভারতের সীমান্ত ঘেঁষা ইছাখালী গ্রামের আন্তজার্তিক সীমারেখার ১২৪ নং মেইন পিলার সংলগ্ন ৫২ বিঘা দাগের মাঠে আরজান শাহ-এর মাজারে ৩ দিন ব্যাপী বাৎসরিক ওরশ শুরু হয়েছে। ভারতীয় ভোক্তদের পদভারে মুখরিত হয়ে উঠেছে পুরো মাজারজুড়ে।
এবছর সীমান্ত পেরিয়ে ওরশে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে আনুমানিক ১৫ হাজারের মতন ভারতীয় নাগরিকের।সরেজমিনে গিয়ে দেখা গেছে, আজ বৃহস্পতিবার সকালে ওরশ উপলক্ষে ভারতের ভারতীয় সীমান্তরক্ষীরা কিছু সময়ের জন্য তার কাঁটার গেইট খুলে দেয়।
বিএসএফ সদসস্যরা তাদের দেশের নাগরিকদের ভোটার আইডি কার্ড জমা রেখে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিচ্ছে বলে জানা গেছে। এদিকে ওরশ উপলক্ষে মাজার প্রাঙ্গনে বসেছে দু’দেশের মানুষের মিলন মেলা। রাতদিন চলছে গান বাজনা সহ নানা আয়োজন।