মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ আগষ্ট: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ও দুর্যোাগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক সচিব বি এম এম মোজহারুল হক,এনডিসি এক দিনের সংক্ষিপ্ত সফর শেষে মেহেরপুর ত্যাগ করেছেন। শনিবার দুপুরে তিনি কুষ্টিয়ার উদ্যোশে মেহেরপুর ত্যাগ করেন। এক দিনের সংক্ষিপ্ত সফরে তিনি মেহেরপুরের মুজিবনগর স্মৃতি সৌধ , আমঝুপির নীলকুঠি পরিদর্শণ করেন। সফরসঙ্গী হিসেবে মহাসচিবের সঙ্গে তাঁর স্ত্রী, পুত্র ও পুত্র বধু ছিলেন। পরিদর্শণের সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক খন্দকার এনায়েতুল্লাহ একরাম পলাশ, ইউ এল ও জিয়াউল আহসান, যুব প্রধান সামসুজোহা সোহাগ, মেহেরপুর নিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার আবু আক্তার,স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে মুজিবনগর কমপ্লেক্সের মিউজিয়াম পরিদর্শনের সময় সেখানে কর্তব্যরত আনসার সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন।