বর্তমান পরিপ্রেক্ষিত

বাংলা নববর্ষ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

April 10, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর জেলা আনসার কমান্ডেন্ট শাহাদাত হোসেন,সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম প্রমূখ। সভায় পবিত্র রমজান মাস উপলক্ষে স্বল্প পরিসরে শোভাযাত্রা বের করা সহ বিভিন্নভাবে দিনটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।