বর্তমান পরিপ্রেক্ষিত

বাগোয়ানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ফুটবল বিতরণ

By মেহেরপুর নিউজ

November 02, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি-৩ এর আওতায় জিওবি প্রকল্পে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ফুটবল বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে বাগনান ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ফুটবল বিতরণ করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন।