বর্তমান পরিপ্রেক্ষিত

বাগোয়ান ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

By Meherpur News

February 27, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার বাগোয়ানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাগোয়ান ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ফারুক হোসেনের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির তাজউদ্দিন খান।

প্রধান অতিথির বক্তব্যে তাজউদ্দিন খান মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সকলকে তাকওয়া অর্জন, নৈতিকতা চর্চা এবং সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস।

ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।