বর্তমান পরিপ্রেক্ষিত

বাড়াদি ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসকের যোগদান

By Meherpur News

May 20, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম সদর উপজেলার বাড়াদি ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

মঙ্গলবার বিকালের দিকে মোঃ রকিবুল ইসলাম সদর উপজেলার বাড়াদি ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খায়রুল ইসলামের উপস্থিততে রকিবুল ইসলাম সদর উপজেলার বাড়াদি ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।এ সময় ইউপি সচিব আজিম উদ্দিন সহ বাড়াদি ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। দায়িত্বভার গ্রহণ করার পর তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মোঃ রফিকুল ইসলাম দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সাথে মেহেরপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

সকলের সহযোগিতা নিয়ে মোঃ রকিবুল ইসলাম তার উপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলে তিনি জানান। মেহেরপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বারাদি ইউনিয়নের প্রশাসক গাজী মূয়ীদুর রহমান অন্যত্র বদলি হওয়ায় জনস্বার্থে ইউনিয়ন পরিষদের জনসেবা সহ কার্যক্রম চলমান রাখার নিমিত্ত স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার ২৭/১০/২০২৪ তারিখের স্বাক্ষরিত ৪৬.০০.০০০০.০০০.০১৭.৯৯.০০৪৪.২২-৬৮৪ নম্বর সংশোধিত পত্রের তিন নম্বর অনুচ্ছেদের আলোকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ১০১ এবং ১০২ অনুযায়ী মেহেরপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ রকিকুল ইসলামকে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য প্রশাসক নিয়োগপূর্বক আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।