বর্তমান পরিপ্রেক্ষিত

বাড়িবাঁকায় চেয়ারম্যান শাহ জামানের গণসংযোগ ও পথসভা

By মেহেরপুর নিউজ

May 03, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান ও বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জামান বুড়িপোতা ইউনিয়নের বাড়িবাঁকা গ্রামে গণসংযোগ ও পথসভা করেছেন।

বুধবার বিকালের দিকে তিনি বুড়িপোতা ইউনিয়নের বাড়িবাঁকা গ্রামে পথসভা ও গণসংযোগ করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন,ইসমাইল হোসেন, রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পথসভা চেয়ারম্যান শাহ জামান বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, দেশের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে আবারো নৌকার বিজয়ের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে হবে।