বর্তমান পরিপ্রেক্ষিত

বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তার কার্ড পৌঁছে দিলেন পৌর মেয়র

By মেহেরপুর নিউজ

April 25, 2022

মেহেরপুর নিউজ:

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সহায়তার কার্ড বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

সোমবার দিনভর পৌরসভার পক্ষ থেকে মেয়র মাহফুজুর রহমান রিটন পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা কার্ড বিতরণ করেন। এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের এর সাথে ছিলেন।