বর্তমান পরিপ্রেক্ষিত

বাড়ি মেহেরপুর গ্রুপের উদ্যোগে মানবতার দেয়ালের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 06, 2023

মেহেরপুর নিউজ:

বাড়ি মেহেরপুর গ্রুপের উদ্যোগে মানবতার দেয়ালের উদ্বোধন করা হয়েছে।শুক্রবার বিকেলে মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় এই মানবতার দেয়াল উদ্বোধন করা হয়।

“আপনার প্রয়োজনীয় পোশাক নিয়ে যান, এবং অপ্রয়োজনীয় পোশাক রেখে যান” এই স্লোগানে, বাড়ি মেহেরপুর গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন এমএম নুরুজ্জামান বাবুর সার্বিক সহযোগিতায় বেশ কিছু শীতের পোশাক দিয়ে মানবতার দেয়ালের উদ্বোধন করেন বাড়ি মেহেরপুর গ্রুপের এডমিন এবং মডারেটররা এমএম নুরুজ্জামান বাবু।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাড়ি মেহেরপুর গ্রুপের এডমিন আসাদুজ্জামান খান, মডারেটর মোহাম্মদ রিনু, নাসরিন বিনতে মেরাজ,সদস্য আর কে রাজু সহ আরও অনেকে। গেল কয়েকদিন মেহেরপুরে শুরু হয়েছে ব্যাপক শীত আর এই শীতে যাতে করে শীতের পোশাক পরে অসহায় হতদরিদ্র মানুষেরা শীত নিবারণ করতে পারে তাই বাড়ি মেহেরপুর গ্রুপের এই উদ্যোগ।

বাড়ি মেহেরপুর গ্রুপের এডমিন মডারেটরদের প্রত্যাশা এই মানবতার দেয়াল থেকে মেহেরপুরের অসহায় হতদরিদ্র মানুষরা উপকৃত হবেন।তাই তারা সকলের অপ্রয়োজনীয় পোশাক বাড়ি মেহেরপুর গ্রুপের মানবতার দেয়ালে রেখে যাওয়ার আহ্বান জানিয়েছেন।