মেহেরপুর নিউজ:
মেহেরপুরে হতদরিদ্রদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের উপহার বিতরণ করেছে বাড়ি মেহেরপুর নামের একটি গ্রুপ। বাড়ি মেহেরপুর গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন এম এম নুরুজ্জামান বাবুসহ সকলের সহযোগিতায় বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে ঈদ উপহার বিতরণ করা হয়।এ সময় সেখানে বক্তব্য রাখেন গ্রুপের এডমিন আসাদুজ্জামান খান, সামস ই- আলম, মডারেটর মোহাম্মদ রিনু, সদস্য সোহেল রানা প্রমুখ।