বর্তমান পরিপ্রেক্ষিত

বাথরুমের পানিভর্তি বালতিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

By Meherpur News

April 25, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর কালিতলার মোড় এলাকায় বাথরুমে রাখা পানিভর্তি বালতিতে ডুবে ইব্রাহিম ইবনে আরিয়ান (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু শরিয়ত হোসেন দুদুর ছেলে।

জানা গেছে, সকালে খেলার সময় শিশুটি অসাবধানতাবশত বাথরুমে ঢুকে পড়ে। একপর্যায়ে সেখানে থাকা পানিভর্তি বালতিতে উপুড় হয়ে পড়ে যায় সে। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার মা বাথরুমে গিয়ে শিশুটিকে বালতির পানিতে নিথর অবস্থায় দেখতে পান।

দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।