বর্তমান পরিপ্রেক্ষিত

বাফু‘র ব্যবস্থাপনায় ও রেফারি লিখিত পরীক্ষায় সোহেল রানা‘র দ্বিতীয় স্থান অর্জন

By মেহেরপুর নিউজ

August 22, 2024

মেরহরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের সোহেল রানা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও রেফারি সমিতির পরিচালনায় বাফুফে রেফারির প্রোমোশন টেস্ট ২০২৪ (ক্যাটাগরির ৪ থেকে ৩ এ) এর ফিটনেস টেস্ট ও লিখিত পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন। সোহেল রানা বাগোয়ান গ্রামের শুকুর আলীর কনিষ্ঠ পুত্র।

গত ৭ জন থেকে ১২  জুলাই পর্যন্ত ঢাকাস্থ্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও রেফারি সমিতির পরিচালনায় বাফুকে রেফারির প্রোমোশন টেস্ট ২০২৪ (ক্যাটাগরির ৪ থেকে ৩ এ) এর ফিটনেস টেস্ট ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। ওই পরীক্ষার সারাদেশ থেকে মোট ৬৫ জন অংশগ্রহণ করে। এতে সোহেল রানা দ্বিতীয় স্থান অর্জন করে।