বর্তমান পরিপ্রেক্ষিত

বাবুল আক্তারের মোটরসাইকেল শোভাযাত্রা সহ কর্মি সভায় যোগদান

By মেহেরপুর নিউজ

September 23, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কুতুবপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার এর সমর্থনে কয়েকশো মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা সহ শোলমারী আওয়ামী লীগের কর্মি সভায় যোগদান করেছেন।

বৃহস্পতিবার বিকেলে দিকে কুতুবপুর ইউনিয়নের কালিগাংনী গ্রাম থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। মোটরসাইকেল শোভাযাত্রাটি কুতুবপুর ইউনিয়নের উত্তর শালিকা,বাবর পড়া, সুবিদপুর, উজলপুর হয়ে শোলমারীতে পৌঁছায়।