মেহেরপুর নিউজ, ০৭ সেপ্টেম্বর: মেহেপুরের গাংনী উপজেলার বামুন্দীতে ফায়ার সার্ভিস ইউনিটের নির্মানাধীন ভবন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। শুক্রবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন এ ভবন পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, এটি মেহেরপুরের সম্পদ, তাই ,এই সম্পদকে রক্ষা করার দায়িত্বও আপনাদের । নির্মান কাজে যাত্রে ক্রটি না হয় সেদিকে খেয়াল রাখার আহবান জানান তিনি এবং কাজ শেষ করার তাগিদ দেন।