বর্তমান পরিপ্রেক্ষিত

বামন্দী ইউপিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

By মেহেরপুর নিউজ

April 06, 2024

 গাংনী প্রতিনিধি :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে গরীব, অসহায় ও দুস্থ মানুুষের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ হয়েছে।

শনিবার সকালে বামন্দী ইউনিয়ন পরিষদে চাউল বিতরণ করা হয়। বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল উপস্থিত থেকে চাউল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য/সদস্য ও ট্যাগ অফিসার।